Web Analytics

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার চীনের হাইকোতে বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে তিনি ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধশিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় ১৬০ দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করা, এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা এবং স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী বলেও তিনি জানান।

এআই ও ডিজিটাল স্বাস্থ্য ক্ষেত্রে রোগ নির্ণয়, চিকিৎসা, চিকিৎসা শিক্ষা, অনকোলজি, প্রিসিশন মেডিসিন, রোবোটিক সার্জারি ও দূরবর্তী রোগী পর্যবেক্ষণের সম্ভাবনার কথা বলেন তিনি। প্রবীণ জনগোষ্ঠীর জন্য পুনর্বাসন, সহায়ক প্রযুক্তি ও জেরিয়াট্রিক সেবায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। টিকা গবেষণা, উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও স্থিতিশীল সরবরাহব্যবস্থার জন্যও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।