Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজন হলে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। সভাটি ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল।

মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায় এবং ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা ও সম্মান রক্ষায় ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। লংমার্চে যেভাবে মানুষ সংহতি প্রকাশ করেছে, গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকায় সমবেত হওয়ার আহ্বান এলে সেভাবেই প্রস্তুত থাকার কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা বন্ধের দাবি জানান। অন্যথায় জনগণ সরকারকে চূড়ান্তভাবে লালকার্ড দেখাতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সময়মতো ডাক আসবে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমাবেশে ১১ দলের অন্য নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।