Web Analytics

কক্সবাজারের কুতুবদিয়া থানাটি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হলেও ১০৮ বছর পেরিয়ে গেলেও সেখানে এখনো কোনো লাশঘর নেই। সম্প্রতি বিশাল বাজেটে তিনতলা নতুন ভবন নির্মাণ করা হলেও লাশ রাখার জন্য আলাদা ঘর রাখা হয়নি। ফলে কোনো লাশ উদ্ধার হলে তা সংরক্ষণের জন্য প্রায় ১০০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে পাঠাতে হয়, যা সময় ও অর্থের অপচয় ঘটায়।

লাশঘর না থাকায় উদ্ধার করা লাশ থানার নিচতলায় খোলা জায়গায় ঘণ্টার পর ঘণ্টা রাখতে হয়, এতে শেয়াল-কুকুরের আক্রমণের আশঙ্কা থাকে। পুলিশ সদস্য বা স্বজনদের রাতভর পাহারা দিতে হয়। থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল আলম জানান, দেশের সব থানায় লাশঘর থাকার কথা থাকলেও কুতুবদিয়ায় নেই। দ্বীপাঞ্চল হওয়ায় ময়নাতদন্তের সুযোগও সীমিত, ফলে লাশ জেলা সদরে পাঠাতে হয়।

তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।