Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন। বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি স্থানীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে তিনি রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর তিনি স্থানীয় নেতৃবৃন্দ, জেলা ও মহানগর আমির এবং ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে তিনিও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সফরে তার সঙ্গে থাকবেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং আমন্ত্রিত স্থানীয় সংসদ সদস্যরা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।