Web Analytics

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হাসপাতালটিতে হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে এবং রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি হামলারও নিন্দা জানান। এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করছে বলেও তারা সতর্ক করেন।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল চিকিৎসাসামগ্রী ও শীতকালীন আশ্রয় উপকরণসহ মানবিক সহায়তা গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অবনতিশীল পরিস্থিতিতে শীত ঘনিয়ে আসার সঙ্গে শিশু ও নবজাতকের ঝুঁকি বাড়বে। তারা ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মানা, নির্বিঘ্নে সহায়তা প্রবেশের অনুমতি এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসকেও বিধিনিষেধ প্রত্যাহারে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।