Web Analytics

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইলের প্রভাবমুক্তভাবে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেন, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক দেশগুলো এ প্রক্রিয়াকে সফল করতে সহায়তা করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান আলোচনায় সহযোগিতার জন্য প্রস্তুত।

লারিজানি বলেন, আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না, কারণ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করলে প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয় এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার প্রস্তাবও আলোচনার টেবিলে নেই বলে তিনি উল্লেখ করেন।

লারিজানি ইসরাইলের বিরুদ্ধে আলোচনায় হস্তক্ষেপ ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার অভিযোগ আনেন এবং বলেন, ইরানের আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইসরাইলের সঙ্গে নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।