Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওসমানী মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. শামীমুর রহমান, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. শিব্বির আহমদ শিবলি, ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. মাইনুল ইসলাম চৌধুরী ও ডা. শোয়েব আহমদ অংশ নেন। এছাড়া ডা. মোহাম্মদ খায়রুল বাশার, ডা. সৈয়দ খুররম আহমদ, ডেন্টাল সার্জন ডা. রফিকুল ইসলাম, ডা. পরিমল কান্তি দাস ও ডা. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পাশাপাশি ডেন্টাল বিভাগের শিক্ষার্থীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।