Web Analytics

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে মোট এক কোটি ৪০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করেছে। বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনায় দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হয়েছে, যাদের মধ্যে কেউ হাত-পা হারিয়েছেন বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান চেক বিতরণ করেন এবং তিনি অনুষ্ঠানের সভাপতিত্বও করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তারা, সাংবাদিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে যাত্রী, পথচারী, চালক ও হেলপারদের পরিবার রয়েছে। আহতদের এক লাখ থেকে তিন লাখ টাকা এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

বিআরটিএ আশা প্রকাশ করেছে, এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবন পুনর্গঠনে সহায়ক হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।