আজ নেপালের রাজধানী কাঠমুন্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের, খেলা শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। গ্রুপ পর্বে বাংলাদেশ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া ও ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে।
বাছাই পর্ব শুরুর আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে। নেদারল্যান্ডসকে ২৬ রানে ও থাইল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগ্রেসরা। ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল। প্রতিটি গ্রুপের সেরা তিন দল যাবে সুপার সিক্সে, সেখান থেকে সেরা চার দল পাবে বিশ্বকাপের মূলপর্বের টিকিট।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে আটটি দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে, বাকি চারটি দল উঠবে এই বাছাই পর্ব থেকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।