Web Analytics

এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, যারা মিডিয়ায় এসে শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে, তারা বাংলাদেশে টিকতে পারবে না। বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, হাসিনার ১৭ বছরের শাসন ছিল জুলুমের, আর যারা তার পক্ষে অবস্থান নেবে তারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকতে পারবে না।

আখতার হোসেন বলেন, আজকের দিনটি বাংলাদেশের নতুন জীবনের সূচনা। দুই বছর আগে আবু সাঈদ জীবন দিয়েছিলেন, যার ফলে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেকেই মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে থেকে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন করছে। আখতার হোসেন বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই, এখন এটি নতুন বাংলাদেশ যেখানে হাসিনার সমর্থকরা টিকতে পারবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির পীরগাছা উপজেলা আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মন। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং বর্মনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।