Web Analytics

গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর এসব হামলা নতুন করে চাপ সৃষ্টি করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ চৌকিতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-কারামা এলাকায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও দুজন।

উত্তর গাজায় পৃথক দুটি ড্রোন হামলায় আরও চারজন নিহত হয়েছেন। জাবালিয়া ও গাজা সিটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাণহানির ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।