Web Analytics

শনিবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল ও চেলসি ১-১ গোলে ড্র করেছে। দুর্দান্ত এক গোলে রায়ান খ্রাফেনবের্খ লিভারপুলকে এগিয়ে নেন, তবে প্রথমার্ধেই এনজো ফার্নান্দেস চেলসির হয়ে সমতা ফেরান। লিভারপুল আরও দুটি সুযোগ নষ্ট করায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়।

এই ফলের ফলে লিগে চেলসির বিপক্ষে টানা তিন ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। চলতি মৌসুমের প্রথম দেখায় ২-১ ও গত মৌসুমের দ্বিতীয় দেখায় ৩-১ গোলে জিতেছিল চেলসি, দুটি ম্যাচই হয়েছিল তাদের মাঠে।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে। লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার পরও ইউনাইটেডের পারফরম্যান্স ছিল সাদামাটা। ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তারা লিগে তৃতীয় স্থানে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।