Web Analytics

সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের জুন থেকে বিভিন্ন সময়ে ফেসবুকের একটি ‘ইনভেস্টর গ্রুপ’-এর মাধ্যমে মাহির সঙ্গে বাদীর ভাই মো. শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয়। মাহি নিজেকে একটি ক্যাটারিং ও অ্যাকসেসরিজ ব্যবসার অংশীদার দাবি করে বিনিয়োগে উৎসাহিত করেন। হিমেল মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা ব্যাংক ও নগদে প্রদান করেন, কিন্তু লভ্যাংশ বা মূল টাকা ফেরত পাননি। ৪ এপ্রিল টাকা ফেরত চাইলে আসামিরা মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

৫ এপ্রিল কাফরুল থানায় মো. সামসুল হক তুষার মামলাটি দায়ের করেন, যেখানে মাহি, তার বাবা নাজমুল করিম চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।