Web Analytics

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেভ ফিজি। বিয়ের কয়েক ঘণ্টা পর নববধূ জেসনিকে নিয়ে হানিমুনে যাওয়ার পথে রবিনসন আর-৬৬ হেলিকপ্টারটি ডসন কাউন্টির একটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ডেভ ফিজি ও হেলিকপ্টারের চালক নিহত হন, তবে নববধূ জেসনি আহত অবস্থায় প্রায় ছয় ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন এবং গুরুতর মানসিক আঘাত পান।

ডেল্টা এয়ারলাইনসের ফার্স্ট অফিসার ডেভ ফিজির পারিবারিক শিকড় ভারতের কেরালায়। তিনি ডসনভিলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে নার্স জেসনিকে বিয়ে করেন। ডেভের বাবা জর্জ ফিজি জানান, উড্ডয়নের আগে ডেভ আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তবে চালক তাকে আশ্বস্ত করেন যে উচ্চতায় উড়ে নিরাপদে পৌঁছানো সম্ভব হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।