Web Analytics

ইরান, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে মিত্র যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করা ভারতের জন্য বড় কূটনৈতিক পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হর্ষ পন্ত। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নয়াদিল্লি থেকে তিনি বলেন, এই ভারসাম্য রক্ষা ভারতের কূটনৈতিক দক্ষতার কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।

পন্ত বলেন, চলতি বছরের শুরুতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মতপার্থক্যের কারণে কোনো সর্বসম্মত দলিল বা যৌথ বিবৃতি চূড়ান্ত করা যায়নি। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের বিরোধ বড় ভূমিকা রেখেছিল। তার মতে, ইরান, আমিরাত ও সৌদি আরবের মধ্যকার বিরোধের প্রভাব এবার ব্রিকসেও স্পষ্ট হয়ে উঠেছে।

চলতি বছর ভারতকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন পন্ত। তবে যেসব বিষয়ে ঐকমত্য সম্ভব, সেগুলোতে ইরান ও আমিরাতকে একমত করাতে ভারত সর্বোচ্চ চেষ্টা করবে। রাশিয়া, চীন ও অন্য ব্রিকস সদস্যরাও সমঝোতার চেষ্টা করবে বলে তিনি আশা করেন। তিনি সতর্ক করেন, ঐকমত্যের দলিল গ্রহণে ব্যর্থ হলে ব্রিকসের গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।