Web Analytics

স্পেন ও ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৫ জুলাই স্পেন ইতিহাসে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দেশটি।

স্পেনের মাদ্রিদের পশ্চিমে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে বড় অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। প্রায় ৬৩ হাজার মানুষকে এলাকা ছাড়তে বা ঘরে থাকতে বলা হয়েছে এবং অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদে অন্তত ৬ হাজার হেক্টর ও আভিলা প্রদেশে প্রায় ৯ হাজার হেক্টর জমি পুড়েছে। আটটি পৌরসভা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে, কয়েকটি এলাকায় লকডাউনও রয়েছে।

ফ্রান্সের জিরন্দ ও লঁদ অঞ্চলে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। জিরন্দে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়েছে এবং প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে। আগুন বোর্দোর দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ ন্যুনেজ; দমকলের অন্তত ৫০ সদস্য আহত হয়েছেন। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।