আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল জাতীয় দলের হয়ে লিওনেল মেসি ছয়টি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন। তার প্রথম বড় সাফল্য আসে ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। ওই টুর্নামেন্টে মেসি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তিনি সোনার পদক জিতেছেন।
মূল জাতীয় দলের হয়ে মেসিকে শিরোপার জন্য অপেক্ষা করতে হয় ২০২১ সাল পর্যন্ত। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা ২৮ বছরের শিরোপাখরা কাটায়। ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফিনালিসিমা জেতে। একই বছর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন মেসি।
২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জিতে মেসির আন্তর্জাতিক অর্জনের তালিকায় আরও একটি অধ্যায় যোগ হয়। আর্জেন্টিনার হয়ে তিনি ২০৭ ম্যাচ খেলেছেন এবং ১২৫ গোল করেছেন। মেসি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।