Web Analytics

শিক্ষা মন্ত্রণালয় দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি স্কুল ও কলেজকে প্রথম পর্যায়ে মাসিক বেতন আদেশ (এমপিও) সুবিধার আওতায় আনার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালায় নির্ধারিত মাপকাঠি, আঞ্চলিক সাম্য ও গ্রেডিংয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত তালিকা করার আগে ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে তথ্য যাচাই করা হবে এবং প্রয়োজনে সরেজমিন তদন্ত করা হবে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে, যাতে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।

‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আহ্বান করা আবেদনে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।