Web Analytics

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাঁকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়। তাঁদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এ এন এম সাইফুল আলম খান পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাঁকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল। নতুন আদেশে সেই বদলি বাতিল করে তাঁকে স্পেশাল ব্রাঞ্চে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্য প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার টিআর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।