Web Analytics

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থাপিত স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর তিনি স্টলটি পরিদর্শন করেন।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে সংস্থাটির ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং কার্যকর উপকরণ সম্পর্কে অবহিত করেন। শনিবার থেকে ২৪টি দলে বিভক্ত ১,৫০০ সদস্য ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ বিশেষ কার্যক্রমও শুরু করেছে। অঞ্চল-৫ এ, বিশেষ করে সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায়, এডিসের প্রজননস্থল ধ্বংস, সোর্স রিডাকশন ও লার্ভানিধন চলছে। ১০ অঞ্চলের কার্যক্রমে ঝুঁকিপূর্ণ স্থান, সম্ভাব্য প্রজননস্থল এবং আগে শনাক্ত হটস্পটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জমে থাকা পানি অপসারণ ও উৎস ধ্বংসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনে লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।