Web Analytics

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, ভারতের সব ধর্মের মানুষের কথা বিবেচনায় ‘বন্দে মাতরম’-এর প্রথম দুই স্তবকই যথেষ্ট। বৃহস্পতিবার সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য গানটির কিছু অংশ পাঠ করা কঠিন ও অস্বস্তিকর হতে পারে এবং সব স্তবক সবার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।

শর্মিলা ঠাকুর বলেন, ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এবং তাঁদের মধ্যে অনেকে এক ঈশ্বরে বিশ্বাসী। তাঁর ভাষ্য অনুযায়ী, গানটির পরবর্তী কিছু স্তবকে একাধিক হিন্দু দেবদেবীর উল্লেখ আছে। এক ও অদ্বিতীয় স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে কালী’ বা ‘বন্দে দুর্গা’র মতো বাক্য বলা অসুবিধাজনক হতে পারে। তাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে প্রথম দুই স্তবকই ভালো ও গ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন।

‘বন্দে মাতরম’ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কে শর্মিলা ঠাকুরের মন্তব্য নতুন মাত্রা পেয়েছে। কংগ্রেস দলীয় অনুষ্ঠানে গানটির প্রথম দুই স্তবক গাওয়ার অবস্থানে রয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা এ বিষয়ে কংগ্রেসের সমালোচনা করছেন। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর জাতীয় গানটির পরিবেশন ও এর ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।