Web Analytics

ইরানে অভিযান চালানোর সময় দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়ে একটি ইসরাইলি যুদ্ধবিমান। ইরান ও ইসরাইল উভয় পক্ষই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে, যদিও কখন এটি ঘটেছে তা জানানো হয়নি। ইসরাইল টেলিগ্রামে জানায়, তাদের ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন, বিমানে কোনো ক্ষতি হয়নি এবং অভিযান পরিকল্পনা অনুযায়ী শেষ হয়েছে।

অন্যদিকে তেহরান দাবি করেছে, তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক ও একটি রিফুয়েলিং জেটে ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরাইলের সামরিক উড্ডয়ন ও জ্বালানি সরবরাহে গুরুতর ব্যাঘাত ঘটিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরাইলের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলবে।

এর আগে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়, যা ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।