Web Analytics

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দেন এবং তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করেন। এছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, বিএনপি নেতা মো. আবুল কাশেম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও মাসুদ রানা লিটনসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা। সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্র মেধাবীদের পাশে কাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।