Web Analytics

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃহস্পতিবার সকালে ‘ডিআরএমসি আইটি ক্লাব প্রেজেন্টস্ নবম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

কার্নিভালে দেশের চার শতাধিক খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের আট সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আয়োজনে আইটি বেস্ড প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন এবং টেক আর্টিকেল রাইটিংসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং নবীনদের উদ্ভাবন ও সৃজনশীলতায় উৎসাহিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কার্নিভালের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপাধ্যক্ষবৃন্দ, সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, আহ্বায়ক আখতার জাহান ফেরদৌসী বানু, মডারেটর প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরীসহ অতিথি, গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১০ অক্টোবর।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।