Web Analytics

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। একই রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে আরেক আসামি হজরত আলীকেও আটক করা হয়। এ নিয়ে মামলার নয়জন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক অপহরণ করে। পরদিন সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন, যেখানে নুরা প্রধান আসামি হিসেবে নাম রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।