Web Analytics

টাঙ্গাইলের বিশেষ ট্রাইবুন্যাল-১ আদালত শিশু সন্তানকে হত্যার দায়ে আয়না বেগম নামের এক মাকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার দুপুরে বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। আয়না বেগম (২৪) মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। রায়ে বলা হয়, শিশু হত্যার দায়ে ১০ বছর এবং লাশ গুমের অভিযোগে ৩ বছরসহ মোট ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, সন্তান জন্মের পর আয়না বেগম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০২০ সালের ৩০ আগস্ট তার স্বামী জহিরুল ইসলাম জানতে পারেন যে তাদের ১৮ দিন বয়সী শিশু পুত্র নিখোঁজ। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্বশুরবাড়ির পাশের খালে শিশুর লাশ পাওয়া যায়। তদন্তে জানা যায়, শিশুটি শ্বাসরোধে নিহত হয়। এরপর জহিরুল ইসলাম স্ত্রী আয়না বেগমের বিরুদ্ধে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আদালতের এই রায়ে মামলার নিষ্পত্তি হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।