Web Analytics

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া বন্দরের ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষার লক্ষ্যে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বন্দর সচিব রেফায়েত হামিম।

কর্তৃপক্ষ বলেছে, বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাদান অনুমোদন ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার দণ্ডনীয় অপরাধ। পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য মাধ্যমে বন্দরের নিরাপত্তাব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস বা অপারেশনাল তথ্য প্রকাশ আইনপরিপন্থী। এমন প্রকাশে নিরাপত্তা বিঘ্নিত হলে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।