Web Analytics

ঈদুল আজহাকে সামনে রেখে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রশ্ন তোলে ব্যয়ের উৎস নিয়ে। ২৬ মে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন মন্ত্রীর বার্ষিক বেতন যদি ৪২ লাখ টাকা হয়, তাহলে এত বড় ব্যয় কীভাবে সম্ভব তা দেশের মানুষ জানতে চায়।

একইদিন বিকেলে মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তাদের পরিবার প্রতি বছর পারিবারিক কোরবানি ও হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য ৬ থেকে ৮টি গরু কেনে। এবারও তারা ৬টি গরু কিনেছেন, যা মূলত গরিব মানুষের কোরবানির জন্য দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতেও কি তাদের পরিবার এমন সমালোচনার মুখে পড়বে, নাকি মন্ত্রী হওয়ার কারণেই এমন হচ্ছে।

গরুর হাটে গিয়ে গরু কেনার ঘটনাটি প্রকাশের পর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।