Web Analytics

পেপ গার্দিওলা গাজার শিশুদের সুরক্ষা এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর স্পেন শাখা প্রকাশিত বিশেষ ভিডিও বার্তায় ৫৫ বছর বয়সি এই ফুটবল কোচ গাজার চরম মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজায় নিহত হাজার হাজার ফিলিস্তিনি কেবল পরিসংখ্যান নন; তাদের নাম, পরিচয়, পরিবার ও স্বপ্ন ছিল।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে গার্দিওলা বলেন, নিহতদের আনুষঙ্গিক ক্ষতি হিসেবে দেখা উচিত নয়; তারা অবোধ শিশু। যুদ্ধ এবং মানুষের চরম যন্ত্রণা আড়াল করতে ব্যবহৃত ভাষা পরিহারের ওপরও তিনি গুরুত্ব দেন।

ক্ষুধায় কাতর ও পরিবারহারা শিশুদের কথা উল্লেখ করে গার্দিওলা বলেন, ফিলিস্তিনিদের জীবনের মূল্য বিশ্বের অন্য যেকোনো মানুষের জীবনের সমান। তাঁর মতে, আজ নীরব থাকা মানে অন্যায়ের পক্ষ নেওয়া। ফিলিস্তিনে ন্যায়বিচার ও শান্তির লক্ষ্যে ইউএনআরডব্লিউএকে আর্থিক সহায়তা অব্যাহত রেখে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।