Web Analytics

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে খালি তেলবাহী একটি ট্যাংকার ট্রেনে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ হামলায় ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হন। ঈশ্বরদী থেকে খুলনাগামী বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য সেখানে দাঁড়িয়ে ছিল।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢোকে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত অবস্থাতেই দুই কর্মী ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নেন। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত চালকেরা ট্রেন চালানোর অবস্থায় না থাকায় ট্যাংকারটি উথলী স্টেশনে রয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক এলে এটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন আইনি পদক্ষেপের প্রক্রিয়া চালাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।