Web Analytics

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় ছয়টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক অভিযুক্ত চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বিজিবির ভাষ্য অনুযায়ী, বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন জানায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল মুন্সিপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে সন্দেহভাজন দবির উদ্দিনকে আটক করা হয়।

আটকের পর তাঁর দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি। আটক দবির উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মৃত দলিল মিয়ার ছেলে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।