ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেনটি সেভেন অ্যান্ড চায়না বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দুটি বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধের যৌক্তিকতা তুলে ধরে বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরের সময় বাংলাদেশকে বৈশ্বিক অনিশ্চয়তা ও জ্বালানি সংকট মোকাবিলায় কাঠামোগত সংস্কার সুসংহত করতে বাড়তি সময় প্রয়োজন। তিনি সুশাসন, আর্থিক খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত লামব্রিনিদিস বাংলাদেশের সুশাসন ও টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করে ইইউর সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। রাষ্ট্রদূত লাসেরে বাংলাদেশের যুক্তিকে শক্তিশালী বলে উল্লেখ করে জি৭৭-এর সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশের উত্তরণ কৌশল নিয়ে পৃথক ব্রিফিংয়ের প্রস্তাব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।