Web Analytics

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত নাসার মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার কেন্দ্রটি থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়। মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে থাকা এই স্থাপনাটি নাসার তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগকেন্দ্রের একটি। এ ঘটনায় দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নাসা জানিয়েছে, দাবানলটি এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে চলে গেছে। পরিস্থিতি নিরাপদ হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। সংস্থাটির একজন মুখপাত্র এএফপিকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রটির অবস্থান ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নাসা বলেছে, কর্মীদের নিরাপত্তা ও সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এমডিএসসিসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের অংশ, যার মাধ্যমে গ্যালাক্সির দূরবর্তী অঞ্চল অনুসন্ধানকারী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ করা হয়। নেটওয়ার্কের অন্য দুটি কেন্দ্র অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে অবস্থিত। নাসার ভাষ্য অনুযায়ী, ওই কেন্দ্রগুলোর মাধ্যমে মহাকাশ মিশনের সহায়তা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া হচ্ছে। সংস্থাটি আশপাশের ক্ষতিগ্রস্ত পরিবার ও বাসিন্দাদের প্রতিও সহমর্মিতা জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।