Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গবেষণায় উৎকর্ষ অর্জন ও মেধাসম্পদ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে রোববার সকালে ইউজিসিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, গবেষকদের মেধাস্বত্ব ও পেটেন্টের সংখ্যা বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি মেধা পাচারকে গবেষণা ও উন্নয়নের বড় বাধা হিসেবে উল্লেখ করে এর কারণ অনুসন্ধানের আহ্বান জানান। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে এবং গবেষণার ফল বাণিজ্যিকীকরণের জন্য ইনটেলেকচুয়াল প্রোপার্টি সেল ও টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার কাজ চলছে।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার গবেষণা কার্যক্রম পরিচালিত হলেও মাত্র অল্প কয়েকটির জন্য পেটেন্ট আবেদন করা হয়। তারা গবেষণার ফল সমাজে প্রয়োগযোগ্য করতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।