Web Analytics

নেদারল্যান্ডস মিশরকে ৩ হাজার ৫০০ বছরের পুরোনো একটি ভাস্কর্য ফেরত দিয়েছে। বৃহস্পতিবার দেশটির সংস্কৃতিমন্ত্রী গোক মুস নেদারল্যান্ডসে মিশরের রাষ্ট্রদূত ইমাদ হাননার হাতে ভাস্কর্যটি তুলে দেন। ধারণা করা হয়, এটি ফারাও তৃতীয় টুটমসের শাসনামলের এক জ্যেষ্ঠ রাষ্ট্রীয় কর্মকর্তার ভাস্কর্য, যা দক্ষিণ মিশরের লুক্সর থেকে উদঘাটন করা হয়েছিল।

ভাস্কর্যটি ২০২২ সালে মাসট্রিক্সটের এক মেলায় প্রদর্শিত হয়েছিল। পরে নেদারল্যান্ডস পুলিশ এটি জব্দ করে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্তে প্রমাণ পায় যে ২০১১ সালের আরব বসন্তের সময় অস্থিরতার সুযোগে এটি মিশর থেকে পাচার করা হয়েছিল।

গোক মুস বলেন, নেদারল্যান্ডসের নীতি হলো যা তাদের নয়, তা ন্যায্য প্রাপককে ফিরিয়ে দেওয়া। ইমাদ হাননা বলেন, এই ফেরত দেওয়া ঘটনা মিশরের পর্যটন ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতে পর্যটকদের আকর্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।