Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইড এলাকায় চলাচলকারী যানবাহনে বাধ্যতামূলক রাডারভিত্তিক ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন না করায় বিমান ওঠানামায় ঝুঁকি তৈরি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একাধিকবার নির্দেশনা দিলেও অধিকাংশ এয়ারলাইনস ও সেবা প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। সর্বশেষ ২০ মে বেবিচক নতুন নির্দেশনা জারি করে ১৫ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেয়।

বেবিচক জানায়, রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবস্থান, গতি ও গতিপথ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য ভিটিএস অপরিহার্য। এই প্রযুক্তি চালু হলে কোনো যানবাহন নির্ধারিত রুট থেকে বিচ্যুত হলে বা অননুমোদিত এলাকায় প্রবেশ করলে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে। কর্মকর্তারা বলেন, আধুনিক বিমানবন্দরে এ ধরনের প্রযুক্তি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতীতে গ্রাউন্ড যানবাহনের ধাক্কায় একাধিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেবিচক ইতোমধ্যে ৮০টি ভেহিকেল ট্র্যাকার সংগ্রহ করেছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।