Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে ১৭ হাজার সংক্রমণ নথিভুক্ত হয়েছে। ইঁদুর ও ছারপোকার মাধ্যমে ছড়ানো এসব সংক্রমণ মূলত তাদের মধ্যেই দেখা যাচ্ছে, যাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে গাজার স্বাস্থ্য খাতে প্রায় ১৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। স্থানীয় এক হাজার আটশটির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, যার সর্বশেষ ঘটনায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন শিশু।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসনে গাজায় মোট ৭২ হাজার ৫৮৭ জন নিহত ও এক লাখ ৭২ হাজার ৩৮১ জন আহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।