Web Analytics

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল বৃহস্পতিবার এ নির্দেশ দেন এবং আগামী ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। মামলাটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে সম্পর্কিত। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে।

এ মামলায় বর্তমানে ছয়জন আসামি কারাগারে রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।