Web Analytics

বাংলাদেশ টেকসই উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বাড়াতে চায় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার সন্ধ্যায় ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে আইএইএর টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, পানি ব্যবস্থাপনা, শিল্প ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ উপকৃত হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক আগামী বছরগুলোতে প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি নিরাপত্তার ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ইউনিট-১-এ ফুয়েল লোডিং কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। স্পেন্ট ফুয়েল ও পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যৌথ কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে অন্তর্ভুক্তির কথাও তিনি বলেন। ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে আইএইএর রেইস অব হোপ উদ্যোগে সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।