Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলার গাম্বাত এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় উপপুলিশ সুপার হাইদার জামানসহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের দলটি হামলার শিকার হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা দলটিকে লক্ষ্য করে গুলি চালায়।

কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে মুখতিয়ার নামের একজন উপপরিদর্শকও রয়েছেন। হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে গুলি চালায় এবং আত্মরক্ষায় পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। হতাহতের সংখ্যা বেশি হওয়ায় কোহাটের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি পুলিশ মুখপাত্র। খাইবার পাখতুনখাওয়ার পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।