হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে—এখন থেকে আগাম বার্তা লিখে নির্দিষ্ট দিন ও সময়ে পাঠানো যাবে। নতুন এই ‘মেসেজ শিডিউল’ ফিচারটি ব্যবহার করে কেউ জন্মদিনের শুভেচ্ছা, কাজের বার্তা বা যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই সেট করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে ব্যবহারকারী অনলাইনে না থাকলেও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। বর্তমানে আইওএস বেটা সংস্করণ ২৬.৭১০.৭২–এ ফিচারটির পরীক্ষা চলছে, অ্যান্ড্রয়েডেও শিগগিরই চালু হবে বলে জানা গেছে।
‘চ্যাট ইনফো’ নামে নতুন একটি স্ক্রিনে ব্যবহারকারীরা নির্ধারিত বার্তাগুলো দেখতে, সম্পাদনা করতে বা মুছে ফেলতে পারবেন। ব্যস্ত জীবনে ভুলে যাওয়া কমাতে এবং সময়মতো যোগাযোগ নিশ্চিত করতে এই ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ১৭ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো বার্তা শিডিউল করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এই নতুন সুবিধা ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগকে আরও সহজ ও সময়নিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।