Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় সোমবার দিবাগত রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে এ প্রচেষ্টা ব্যর্থ হয়। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এমন পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফ সার্চলাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালায়, কিন্তু বিজিবি ও এলাকাবাসী সীমান্তে অবস্থান নিয়ে তা প্রতিহত করে। এতে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। এর আগের রাতে বড়াইবাড়ী সীমান্তেও আটজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৫টি বিওপির সদস্যদের টহল জোরদার করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।