Web Analytics

বিহারের রাজধানী পাটনায় নিয়োগ পরীক্ষা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মঙ্গলবার উত্তেজনায় রূপ নেয়। গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগোনো শিক্ষার্থীরা ডাক বাংলো মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করে।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বলে পুলিশের দাবি। জলকামানে ভিজেও অনেকে স্লোগান দেন এবং অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। পাটনার গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ, সিআরপিএফ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে এক ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিয়োগে স্বচ্ছতা, বিএসএসসি পরীক্ষা আয়োজন এবং হিন্দি মাধ্যমের প্রার্থীদের সমান সুযোগ। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলেরও দাবি উঠেছে। পুলিশ কর্মকর্তা কামাখ্যা নারায়ণ সিং বলেন, আলোচনা চলছে এবং কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। সরকার মাসিক ‘বিদ্যার্থী সহযোগ শিবির’, অনলাইন অভিযোগ পোর্টাল ও ১১০০ হেল্পলাইন চালুর ঘোষণাও দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।