Web Analytics

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলুর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুলু ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জে একটি খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতকে মাদকের চেয়েও বিপজ্জনক বলে মন্তব্য করেন। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই মন্তব্যের নিন্দা জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, বরকতউল্লা বুলুর বক্তব্য উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী ইসলামী রাজনৈতিক সংগঠন, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। তিনি বলেন, রাজনৈতিক নেতার মুখ থেকে এমন বিদ্বেষপূর্ণ বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর।

জুবায়ের আরও বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তিনি বরকতউল্লা বুলুকে দায়িত্বশীল আচরণ ও উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।