Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে সোমবার রাতে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে কাপুরুষোচিত ও বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন, এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এই হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে নিরাপত্তা দিতে না পারা প্রশাসনের ব্যর্থতা বলে তিনি মন্তব্য করেন। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তীতে বিস্ফোরণ ঘটার বিষয়টি প্রশাসনের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় বলে তিনি দাবি করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিদ্যুৎ বিভ্রাটের রহস্য উদঘাটন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।