Web Analytics

আদ্-দ্বীন হাসপাতাল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, আইসিইউ, এনআইসিইউ ও ডেলিভারি রোগীদের জরুরি প্রয়োজন বিবেচনায় আগামীকাল ই-মেইলের মাধ্যমে আপিল দায়ের করা হবে। তিনি শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এর আগে সকালে আরেক পোস্টে শিশির মনির দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতালের নয়, বরং এর প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, গত ৪ জুন ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।

এই আপিলের মাধ্যমে হাসপাতালটি সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রাখার চেষ্টা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।