Web Analytics

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। স্পিকারের উদ্বোধনী বক্তব্যের পর অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। একই দিনে সাবেক সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্য এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়।

সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী-৪-এর মো. শাহজাহান, চট্টগ্রাম-১২-এর সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১-এর মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫-এর শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে তাঁরা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

শোকপ্রস্তাবে সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সালাহউদ্দিন আহমেদ, আব্দুল হাই এবং সাবেক গণপরিষদ সদস্য আবু তাহের আবদুল মুনতাকিমের নাম উল্লেখ করা হয়। এক মিনিট নীরবতা পালনের পর ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন। শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।