Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী সচিব মোরো নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ভিসা বাতিলের সংখ্যা আরও বাড়ছে।

নামদার বলেন, ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট—দেশটির আইন মানতে হবে, না হলে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ হারাতে হবে। ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নামদার তাঁর পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্ট যুক্ত করেন, যেখানে বলা হয় ট্রাম্প প্রশাসন অন্য যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। আইন ভঙ্গ, জালিয়াতি বা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্নকারীদের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলেও তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।