Web Analytics

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানিয়েছেন, ঈদের আগেই সাধারণ মানুষ ফ্যামেলি কার্ড হাতে পাবে বলে তিনি আশাবাদী। বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিয়েছিল, যা রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার অংশ। এর ধারাবাহিকতায় দেশের আটটি বিভাগের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু হয়েছে, যার মধ্যে রাজবাড়ী জেলার একটি উপজেলা অন্তর্ভুক্ত। তিনি আরও জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে দলীয় প্রভাবমুক্তভাবে কার্ড বিতরণ করা হবে।

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, অতীতে ভাতা ও সহায়তা কর্মসূচি নিয়ে যে সমালোচনা হয়েছে, তা থেকে বেরিয়ে আসতেই এই ডিজিটাল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।