Web Analytics

হুথি নেতা আবদেল মালেক আল-হুথি অভিযোগ করেছেন, সৌদি আরব ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনে পবিত্র নগরী মক্কাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রায় এক ঘণ্টার ভাষণে তিনি মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলার সৌদি অভিযোগ প্রত্যাখ্যান করে তা ‘মিথ্যা ও প্রতারণা’ বলে আখ্যায়িত করেন।

আল-হুথির ভাষ্য, সৌদি আরব মক্কাকে হুথিদের দমনের হাতিয়ার এবং নিপীড়নের প্রতীক হিসেবে তুলে ধরছে। তিনি মুসলিম বিশ্বের প্রতি ইয়েমেনের সমর্থনে এগিয়ে আসার এবং পবিত্র নগরীকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগের নিন্দা জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, চলমান সংঘাতের এটি ১২তম বছর এবং ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান সৌদি আরবই শুরু করেছিল। তার দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সামরিক অভিযানের পর আনসার আল্লাহ মোখা, ধাবাব ও বাব আল-মান্দেব দখল করে দক্ষিণে অগ্রসর হয়। আল-হুথি এসব পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেন এবং যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্টদের’ সৌদি সামরিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।